৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

দ্বিতীয় স্ত্রীর পরিবার ডেকে নিয়ে যাওয়ার পরেরদিন স্বামীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে  যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গোলাইমোড়ের অদুরে রাস্তার পাশে পরে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী শশুড় বাড়ির লোকজন ডেকে নিয়ে গিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। 


নিহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন এর হাসিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল (২১)। তিনি পেশায় ঘোড়া গাড়ি চালক ছিলেন। 


নিহতের মা পপি খাতুন জানান, রুবেলের প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে দেড় বছর আগে শিলাইদহ ইউনিয়ন এর কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ের সাথে তার ছেলে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। রুবেলের দ্বিতীয়  স্ত্রী সন্তান সম্ভবা অবস্থায় বাবার বাড়িতে যায় এবং গতকাল একটি মৃত কন্যা সন্তান প্রসব করে।  গতকাল সন্ধ্যায় রুবেলের দ্বিতীয় স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ রুবেলকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়৷ এবং সোমবার ভোড়ে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পরে থাকতে দেখেন। রুবেলের শশুড় বাড়ির লোকজন তার ছেলেকে হত্যা করেছে বলে তিনি দাবী করেন। 


কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, রুবেলের স্ত্রীর পরিবারের লোকজন সবাই পলাতক রয়েছে । মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag
আরও খবর