নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া জেলের লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কমলাপুর বিলে বৃষ্টির পানির স্রোতে ভেসে যাওয়া মোকসেদ আলী (৫৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার গোদাগাড়ীর কমলাপুর বিলে বৃষ্টির সময় পুকুরের মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে পানির শ্রোতে নিখোঁজ হয়েছিলেন তিনি। শনিবার সকালে ওই বিল থেকেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মৃত জেলে দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা। তিনি কমলাপুর গ্রামের মাইনুল ইসলামের পুকুরে মাছ রক্ষা করতে পুকুরের চার পাশ জাল দিয়ে ঘিরতে গিয়েছিলেন। 

এলাকাবাসী জানিয়েছে, গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিনের বৃষ্টিতে গোদাগাড়ীর বিল পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে থাকে। মাছচাষী মাইনুলের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর থেকে কমলাপুর বিলে গিয়েছিলেন। তারা মালিকের অপেক্ষাকৃত নিচু পুকুরগুলো থেকে ওপরের পুকুরে মাছ তুলে আনছিলেন। এ সময় উপজেলার চারটি ইউনিয়নের বৃষ্টির পানি প্রবল বেগে (শ্রোত) কমলাপুর বিলে নামতে থাকে। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক এই স্রোতে ভেসে যান। এ সময় স্থানীয়রা পুলিশের জরুরি সেবার ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২৫ জন শ্রমিকের মধ্যে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী। 

স্থানীয়রা জানিয়েছেন, কমলাপুর বিলে দুই থেকে আড়াই হাজার বিঘা জমিতে পুকুর ছিল। ভারী বর্ষণে সব পুকুর ভেসে গেছে। এই মাছ সারা বিলে ছড়িয়ে পড়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মোকসেদ আলীর লাশ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনও এসেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের দেওয়ার প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ৫৭ মিনিট আগে