চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

হাতীবান্ধা সরকারি গাছ কাটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

হাতীবান্ধায় রাস্তার সরকারী গাছ কাটার  অভিযোগ উঠেছে ইউপি সদস্যর বিরুদ্ধে


মমিনুর রহমান 

হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি : 


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে লিটন নামে এক  ইউপি সদস্যসহ আরো দুই জনের বিরুদ্ধে। এ বিষয়ে হাতীবান্ধা থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল। 

অভিযুক্ত লিটন ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য। 

জানা গেছে, উপজেলার বড়খাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর আলীর সাথে ১৯৯৮ সালে ওই ইউনিয়নের ফেডারেশনের বিভিন্ন রাস্তায় ইউক্লিপ্টার্স গাছ লাগানোর চুক্তি হয়। পরবর্তীতে ওই গাছগুলি কর্তন করার জন্য ফেডারেশন ও ইউপি চেয়ারম্যান অনুমতি নিলেও আদালতের এক আদেশে গাছ কর্তন বন্ধ রাখা হয়। এমতবস্থায় গত ৪ অক্টোবর রাতে ফকির পাড়া ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন,  আব্দুর রহমান সহ কয়েকজনের যোগসাজশে বুড়াসারডুবি মৌজাস্থ কাঁচা রাস্তার দুই পার্শে থাকা বড় বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। যার মুল্য ৮০ হাজার টাকা, এ খবর পেয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থানায় অভিযোগ দিলে। পুলিশ গিয়ে একটি গাছ উদ্ধার করে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে জমা রাখেন। 

তবে অভিযোগ রয়েছে গ্রাম পুলিশ ও লিটন মেম্বারের সহযোগিতায় চুরি করা উদ্ধার কৃত গাছ পরিষদ নেওয়ার সময় পরিবর্তন করে মোটা গাছ পরিবর্তন করে চিকন গাছ জমা করা হয়। 

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল কুদ্দুস লিটন গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, আমার নামে ষড়যন্ত্র করা হচ্ছে । 

বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল জানান, ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন ও তার সহযোগিরা রাতের আধারে গাছ কাটতে থাকলে খবর পেয়ে আমি পুলিশকে খবর দেই। পরে পুলিশ গিয়ে একটি গাছ উদ্ধার করে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে জমা দেন। এ নিয়ে আমি উপজেলা নিবাহী অফিসার ও হাতীবান্ধা থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি। 

এবিষয়ে ফকির পাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন একটি গাছ আমার পরিষদে জমা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। 

হাতীবান্ধা থানার পরিদশর্ক (এসআই) বাবুল হোসেন বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, সরকারি রাস্তার গাছ কাটার বিষয়টি জেনেছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর