জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের র‍্যালি।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুল হক আবু, নাহিদ সুলতানা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মন্টু, ইউপি সচিব কুদরত-ই- এলাহী, আলমগীর কবির, সোহেল রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অগ্রনি ভুমিকা পালনের জন্য আদমদীঘি উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ ৬জন গ্রামপুলিশকে ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলো গ্রামপুলিশ চঞ্চল হোসেন, রায়হান আলী, আশরাফ আলী, আকরাম হোসেন, আক্কাস আলী ও মকবুল হোসেন।

Tag
আরও খবর