নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

কবে উঠবে রোদ জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-10-2023 04:22:16 pm

মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন, আগামী রোববার আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদের দেখা মিলতে পারে। 


শুক্রবার (৬ অক্টোবর) রাতে বৃষ্টিভোগান্তির মধ্যেই এমন স্বস্তির বার্তা দেয় আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও শনিবার পর্যন্ত এই অবস্থা থাকবে। তবে ওইদিন দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রাও।


অন্যদিকে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। এর ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে থাকা নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 


পাশাপাশি রাজশাহী, বগুড়া, পাবনা, দিনাজপুর, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও খবর

69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১১ ঘন্টা ২৭ মিনিট আগে