কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) খেলোয়াড়দের মানোন্নয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে 'ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ-২০২৩' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুবি প্রশাসন।
বুধবার (৪ অক্টোবর) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
এ ব্যাপারে মনিরুল আলম বলেন, 'আগামী ১০ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন শারীরিক শিক্ষা বিভাগে আবেদনপত্র জমা দিতে হবে। বিভিন্ন খেলায় পারদর্শী খেলোয়াড়দের এ বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর গেইমে পারদর্শী উভয়ই আবেদন করতে পারবে।'
তিনি আরও বলেন, 'কতজনকে বৃত্তি প্রদান করা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করে সুপারিশ করা হবে।'
২ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১ দিন ৩ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে