সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

কুর্শাখালি থেকে লক্ষীপুর যাওয়ার রাস্তার দুই পাশে তালের চারা রোপণ করে রাজু ও নূর ইসলামের দৃষ্টান্ত স্থাপন

কুর্শাখালি থেকে লক্ষীপুর যাওয়ার রাস্তার দুই পাশে তালের চারা রোপণ করে রাজু ও নূর ইসলামের দৃষ্টান্ত স্থাপন


মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড এর কুর্শাখালি

স্থায়ী বাসিন্দা কুর্শাখালি থেকে লক্ষীপুর যাওয়ার সড়কের দুই পাশে এক হাজার তালের চারা রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন  দুই কৃষক। দেশে বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ লাগানো নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হলেও বেশ কয়েক বছর আগে নীরবে-নিভৃতে এ কাজ শুরু করেছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কুর্শাখালি গ্রামের দুই কৃষক তাল গাছ প্রেমী রাজু ও নূর ইসলাম অন্যদের ফেলা দেওয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত এক হাজার তালের চারা লাগিয়েছেন তারা।

বিভিন্ন ভাবে এই বীজ নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে চারাও। এমনকি গাছও নষ্ট হয়েছে কিন্তু হাল ছাড়েননি রাজু ও নূর ইসলাম। কৃষি কাজের পাশা পাশি তাল গাছ রোপন ও তার রক্ষণাবেক্ষণ করেই তারা পরম শান্তি পান বলে জানান। বেশ কয়েক বছর আগে তাদের রোপনকৃত তালের গাছ এখন কিছু সড়কের দু’ধারে দৃশ্যমান। বজ্রনিরোধক পরিবেশ বান্ধব এ গাছের চারা রোপণ ও পরিচর্যা করে ইতিমধ্যে এলাকাবাসীর প্রসংসা কুড়িয়েছেন। কুর্শাখালি থেকে লক্ষীপুর যাওয়ার গ্রামের সড়কগুলোতে গেলে সারি সারি তালগাছ এক সময় নজর কাড়বে যে কোন প্রকৃতিপ্রেমীর। 

এখন অসংখ্য তাল গাছ আছে যেগুলো বড় হচ্ছে কিন্তু বিভিন্ন কারণে অনেক গাছই বড় হতে পারেনি। তারা বলেন আমরা একদিন থাকবো না কিন্তু এই তালের চারা আমাদের স্মৃতি বহন করবে শত শত বছর। মুলত তাল গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এ গাছ লাগিয়েছি আমরা পরিচর্যা করে আসছি। একটি তালগাছ পরিপক্ব হতে মূলত ২০ বছর সময় নেয়। এক সময় ধাপে ধাপে হয়তো অনেক গাছেই বড় হয়ে ফল আসবে। গাছের ছায়ায় ক্লান্ত পথিক বিশ্রাম নিবে, বজ্রপাত ঠেকাবে। এটি আমাদের চাওয়া 

লোকমান হাকিম এবং রেজাউল আলম নামের  পথচারী জানান, সড়কের পাশ ধরে সারি সারি তালগাছ হলে সত্যি অনেক ভালো লাগবে। এসময় কৃষক রাজু ও নূর ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকেই। পরিবেশ বন্ধু রাজু ও নূর ইসলাম কৃত্তি এলাকাবাসীর নজর কেড়েছেন। ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ ৭ নং ওয়ার্ড সদস্য তফির উদ্দিন জানান, রাজু ও নূর ইসলাম নিজ উদ্যোগে কুর্শাখালি থেকে লক্ষীপুর যাওয়ার বিভিন্ন সড়কে অসংখ্য তালের চারা নিজ রোপণ করেছেন, যা এখন কিছুটা দৃশ্যমান। ভবিষ্যতে এ তালগাছগুলো দেশের সম্পদ হয়ে থাকবে, তাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানায়

Tag
আরও খবর