সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন কালাই প্রেসক্লাবের সভাপতি এ্যাড. ডলার, সহ-সভাপতি মিজানুর ও সম্পাদক পাভেল ‎সুন্দরবনের ঢাংমারী খালে ছাগল শিকার করল বিশাল কুমির বাজারে তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা তথ্য অধিকার আইনের আবেদন নিয়ে উত্তেজনা, পিআইওর বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ নাগেশ্বরীতে তিন হোটেলে অভিযান অতঃপর জরিমানা মধুপুরে কুকুরের উপদ্রব: আহত ৩, ছড়িয়েছে আতঙ্ক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা" লাখাইয়ে মৃগীরোগে আক্রান্ত যুবক পানিতে পড়ে মৃত্যু। শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির সভা

লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

হাসপাতালে স্বজনদের আহাজারি

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরনবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নুরনবী বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।


নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফের পরিবারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নুরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধের জমির সুপারির গাছ থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ। নুরনবী বকুল ও তার পরিবারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবীকে কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ আবদুর রউফের লোকজন। পরে আশপাশের লোকজন নুরনবী বকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



এদিকে নিহতের ভাই আফজাল হোসেন সবুজ অভিযোগ করে জানান, সকালে আব্দুর রউফের লোকজন জোর করে বাগান থেকে সুপারি পাড়ছিল। এ খবর পেয়ে তাঁর ভাইসহ লোকজন বাধা দেয়। এতে আবদুর রউফের লোকজন এলোপাতাড়ি পিটিয়ে তাঁর বড় ভাই নুরনবীকে হত্যা করে। এ ঘটনা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 


অন্যদিকে অভিযুক্ত আব্দুর রউফ জানান, তাদের (আব্দুর রউফ) জমি থেকে সুপারি পাড়তে গেলে নুরনবী বকুল বাধা দেয়। দু-পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে হত্যার সঙ্গে তারা জড়িত নন বলে দাবি করেন তিনি।


লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া এই হত্যকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর