কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাজাহানপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: দেশে সুনাগরিক গড়ে তোলার লক্ষে বগুড়ার শাজাহানপুরে ব্যাক্তিগত উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায়  জিপিএ-৫ অর্জনকারী ৫ শতাধিক  শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।


বৃহস্পতিবার  (০৫ অক্টোবর) শাজাহানপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


নান্দনিক রূপে সজ্জিত উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে ওঠে মেধাবীরা। সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন  উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।  


যুবসংগঠক মিজানুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার আমিনুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, রানীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আবু জাফর, জোড়া নজমুল উলুম কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ শহিদুল ইসলাম, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুল্লাহ আল মোনায়েম, প্রভাষক মিন্টু মিয়া প্রমুখ।


এ সময় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নূর-ই-সাবরিনা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সিয়াম আহম্মেদ, সরকারি চাঁচাইতারা উচ্চ বিদ্যালয়ের আবুজার, নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসফি আক্তার, সাজাপুর ফুলতলা আহঃ ফাজিল স্নাতক মাদ্রাসা উম্মে তাহরিমা প্রমুখ।

Tag
আরও খবর