ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

বিএনপি ভোট ডাকাতের সর্দার : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2022 04:20:17 am


◾ নিউজ ডেস্ক


বিএনপি ভোট ডাকাতের সর্দার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


তিনি বলেন, কারসাজি করে ভোটে জিততে বিএনপি ইভিএমের বিরোধিতা করছে। 


রাজধানীর হাজারীবাগে শনিবার থানা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাস, জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি। 


ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রতিহতের নামে দেশে কোনো বিশৃঙ্খলা করলে দেশের মানুষের প্রতিরোধে বিএনপিকে আগুনের মুখে পড়তে হবে। বিএনপির ইচ্ছায় নয়, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।


বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা অনুযায়ী আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে ৩০ আসনও পাবে না। তাহলে কি বিএনপি মহাসচিব জ্যোতিষবিদ হয়ে গেছেন? তিনি বলেন, ২০০৮ সালেও বিএনপির নেত্রী বলেছিলেন আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। কিন্তু ভোটে দেখা গেল উল্টো বিএনপিই ৩০ আসনও পায়নি।’ 


আগামী নির্বাচনের ফল কী হবে তা একমাত্র সৃষ্টিকর্তা ও দেশের মানুষ জানেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিবের কথায় কাজ হবে না। গতবারও বিএনপি নির্বাচনে আসবে না বলে জানায়। কিন্তু গাধা পানি ঘোলা করে খায়। পরে ঠিকই নির্বাচনে অংশ নেয় বিএনপি। 



আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসা-না আসা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগও চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু কাউকে জোর করে নির্বাচনে আনার কোনো দরকার নাই। 


হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, নুরুল আমিন রুহুলসহ আরও অনেকে।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে