সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

 গত ১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে গত ৮ মাসে তার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ।



বুধবার  (০৪ অক্টোবর) সকাল ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান  এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 


তিনি তার লিখিত বক্তব্য বলেন, তার নির্বাচনী এলাকায় নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, চলমান প্রকল্পের উদ্বোধন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান, অবহেলিত জনগোষ্ঠীর কথা মাথায় রেখে রাস্তাঘাট ব্রিজ, কালভ্যাট নির্মাণ, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে । গোমস্তাপুর উপজেলা রহনপুরে অনার্স কোর্সের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে , রহনপুর পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনে বিকল্প বাইপাস রাস্তা নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে  যা ইতিমধ্যে জরিপ শেষ হয়েছে। বন্ধ হয়ে যাওয়া লোকাল আই, আর ট্রেনটি পুনরায় চালু করা হয়েছে। রহনপুর পৌরসভার  বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় মোট ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ও এই তিন উপজেলায় প্রায় ৩৯ কিলোমিটার নতুন রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ১৫ টি উচ্চ বিদ্যালয়, ৩টি কলেজ,  ৫টি মাদ্রাসা ও ৩টি  টেকনিক্যাল কলেজের ভবন নির্মাণ কাজের তালিকা প্রস্তুত প্রক্রিয়াধীন। সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সুপেয় পানির জন্য তিন থানায় ৩৬৮ টি ইলেকট্রিক মোটর স্থাপন করা হয়েছে। রহনপুর শুল্কস্টেশন বা রেলবন্দর বাস্তবায়নের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যৌক্তিকভাবে উপস্থাপন করেন এবং তার ইতিবাচক সাড়া পায়। তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়ন হচ্ছে জনবান্ধব, তাই যখনই এলাকার মানুষের জন্য উপর মহলে যোগাযোগ করি তখনই আশানুরূপ ফল পাই। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান তার মেয়াদ কাল শেষ হওয়ার আগেই চলমান এবং অসমাপ্ত  কাজগুলো সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট চেয়ে এই উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। 

 এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রাব্বুল, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুল রশিদ খান ঝালুসহ গোমস্তাপুর ও নাচোল উপজেলার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর