বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জাপানে ১২৫ বছরে উষ্ণতম মাস সেপ্টেম্বর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2023 08:04:40 am

জাপানে ১২৫ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরুর পর চলতি বছর সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস। 

জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রার নতুন রেকর্ডের কারনে সভ্যতার ইতিহাসে ২০২৩ সাল উষ্ণতম বছর হবে বলে ধারণা করা হচ্ছে। 

সোমবার জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রী সেলসিয়াস (৩৬.৭৮ ডিগ্রী ফারেনহাইট) বেশি ছিল।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ‘১৮৯৮ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।’

ধারনা করা হচ্ছে, বিশ্বের জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হওয়ায় চলতি বছরটি হবে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম।

অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ তাদের দেশের তাপমাত্রার ক্ষেত্রে সেপ্টেম্বরকে উষ্ণতম বলে ঘোষণা দিয়েছে।

ফরাসি আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও-ফ্রান্স জানায়, দেশে সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস হবে যা ১৯৯১ থেকে ২০২০ সালের রেফারেন্স সময়ের ৩.৫ থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।

এদিকে ১৮৮৪ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে যুক্তরাজ্যেও সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস।

Tag
আরও খবর