চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

আগামী প্রজন্মর জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি।

আগামী প্রজন্মর জন্য সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। 

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এম,পি।


পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় বেশি বেশি তাল গাছ রোপন করুন।আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ বজ্রপাত,বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদের রক্ষা করে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় আমরা আমাদের এলাকায় প্রথম তাল গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম।সকলে যায় যার অবস্থান থেকে বেশি বেশি ফলদ,বনজ গাছ রোপনের উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন গাছ লাগানোর মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পায়।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিবেশ কে স্মার্ট করতে হবে।

 সোমবার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তালের চারা রোপন অভিযান এর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম,পি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মাধবপুরের  সোনাইনদীর তীরে তালের চারা রোপন অভিযান এর  উদ্বোধন এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম পি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মনজুর আহসান জিসান,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রকিবুল ইসলাম খান,বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, প্রকৃতি প্রেমিক ও বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন, মাধবপুর মডেল প্রেসক্লাব এর আহবায়ক আজিজুর রহমান জয়,লাখাই  প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা সম্পাদক  এম ইয়াকুব হাসান অন্তর ও উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) উদ্যোগে চলতি বছরের ১৫ আগস্ট /২৩ লাখাইয়ে পরিবেশ ও বজ্রপাত রক্ষায় তালের চারা রোপন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। এবছর ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষ্য মাত্রা ধরে বাপার সদস্য প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে বৃক্ষ রোপন অভিযান চলমান। 

ইতিমধ্যে লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলায় ১ হাজার ৫ শত তালের চারা রোপন করা হয়েছে। এ বৃক্ষ রোপন অভিযান চলমান।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৬ মিনিট আগে