তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এ আইন বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার (২অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে বিকাল সাড়ে ৩ টায় এ খেলাটি অনুষ্ঠিত হয়।


ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, খেলায় প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই প্রত্নতত্ত্ব বিভাগ গোলের দেখা পায়। পুরো ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগ আইন বিভাগের জালে দুইবার বল জড়ায়।



খেলাশেষে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহিদ হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম আবর্তনের সাকিব আল হাসান, টুর্নামেন্ট সেরা হয়েছেন রসায়ন বিভাগের ১২ তম আর্বতনের অমিত সরকার, সেরা গোলরক্ষক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম আর্বতনের মো: আবদুর রহিম মীরহাম, সেরা গোলদাতা হয়েছেন রসায়ন বিভাগের ১৫ তম আর্বতনের আরিফুল ইসলাম রনি।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ' গবেষণার পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা ইতোমধ্যে খেলোয়াড়দের জন্য একটি স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেছি। কেন্দ্রীয় মাঠে গ্যালারি তৈরি করার পরিকল্পনা আছে যাতে আমরা সহজেই আন্তঃবিশ্ববিদ্যালয় খেলাধুলার আয়োজন করতে পারি। আজকের খেলায় দুটো দলই চমৎকার খেলেছে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় যেমন দক্ষতা, শক্তির প্রয়োজন তা আমাদের খেলোয়াড়দের আছে। আমাদের খেলোয়াড়দের আরো দক্ষ করে গড়ে তুলতে কোচ লাগলে আমরা কোচ আনবো। ক্রিকেট, ফুটবল, হকি সহ সকল খেলায় পারদর্শী খেলোয়াড়দের জন্য আমরা স্পোর্টস স্কলারশিপ প্রদান করবো।'


ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আইনুল হক বলেন, 'দীর্ঘ পাঁচ বছর আমাদের ক্যাম্পাসে কোন খেলাধুলা ছিল না। আমাদের উপাচার্য স্যার বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। চ্যালেঞ্জ গুলোকে আমরা সফলতা হিসেবে দেখছি। দীর্ঘ ১৭ বছর পর আমাদের স্পোর্টস কমপ্লেক্স হয়েছে। আমরা স্বপ্ন দেখছি আমাদের মাঠের পাশে গ্যালারি হবে।'


এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড.মো: আসাদুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান, আইকিউএসির পরিচালক ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো: রশিদুল ইসলাম শেখ, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, সহকারী প্রক্টর হাসেনা বেগম, সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম, সহকারী প্রক্টর অমিত দত্ত, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ- পরিচালক মনিরুল আলম সহ সাধারণ শিক্ষার্থীরা।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে