অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে এসপিএল ক্রিকেট প্রিমিয়ার লীগের শুভ উদ্বোধন

কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় ও এসপিএল ক্রিকেট কমিটির আয়োজনে উদ্বোধন হলো ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসপিএল ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট প্রিমিয়ার লীগের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।

এসপিএল ক্রিকেট কমিটির আয়োজনে এবং কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।


আরও উপস্থিত ছিলেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, একাডেমির সভাপতি শিমুল আহমদ, মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ, মোশাররফ হোসাইন রাজ প্রমুখ।

Tag
আরও খবর