বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে নবাগত ইউএনও'র সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম'র সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নলছিটি উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, আরও বক্তব্য রাখেন উপজেলা আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  শেখ হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলার তাজুল ইসলাম চৌধুরী দুলাল প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মো: ইউসুফ আলি তালুকদারসহ পৌর ও ইউনিয়ানের মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বৃন্দ, নলছিটি ফায়ারসার্ভিস প্রতিনিধি, প্রভাষক মো: আমির হোসেন, সাংবাদিক তপন কুমার দাস, অরবিন্দ পোদ্দার তপু প্রমূখ।

এসময় অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তান।১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেশের ন্যায় নলছিটি উপজেলার বীর বাঙ্গালী সন্তানরা দেশ রক্ষার ঝাঁপিয়ে পরেছিল। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কখনো ভুলে যাওয়ার নয়।


Tag
আরও খবর