জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে নবাগত সিভিল সার্জন ডাঃ শামীম কবিরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন


 মাগুরার শ্রীপুরে মাগুরার নবাগত সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির  রবিবার আকস্মিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন করেন। তিনি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। এছাড়া তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো, সেবা নিতে আসা রোগীদের প্রতি হাসপাতাল ফার্মেসি থেকে দেওয়া ঔষধ প্যাকেটের মাধ্যমে দেওয়া,হাসপাতাল বারান্দায় মটর সাইকেল না রাখা,  ভিজিট বাড়ানো বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা হাসপাতাল গেট সংলগ্ন ডায়গনিক সেন্টার পরিদর্শন করেন। জনসেবা ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রি -এজেন্ট পাওয়ায় ও শীতাতপ ব্যবস্থা না থাকা,  লং লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও গুডলিং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় তালা বন্ধের নির্দেশনা প্রদান করেন। উপজেলা সদরের শ্রীপুর ক্লিনিক, সততা ক্লিনিক ও ডিজিটাল ক্লিনিকে ডিপ্লোমা সিস্টার না থাকায় অপারেশন বন্ধ রাখার নির্দেশনা দেন। এ  সময় উপস্থিত  ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুজ্জামান লিটন ও জুনিয়র স্বাস্থ্য  শিক্ষা  কর্মকর্তা মোঃ হায়াত হোসেন।

 এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ  মোঃ শামীম কবির জানান,৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩ টি  ক্লিনিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কাগজপত্র দেখাতে পারলে ও নিয়ম মেনে চললে পরবর্তিতে পুনরায়  চালু করার নির্দেশনা দেওয়া  হবে।উল্লেখ্য দারিয়াপুর বাজারে অবস্থিত জনসেবা ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন যাবত মেয়াদ উতীর্ন রি- এজেন্ট ও ক্যামিক্যাল দিয়ে ডায়াগনস্টিক সেন্টারে পরিক্ষা নিরিক্ষার কাজ করে আসছে এতে ভুয়া রিপোর্ট দিয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সাধারন সেবা গ্রহন কারীরা এদের বিচার দাবি করছেন।

Tag
আরও খবর