অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কাসেম আলী নামে একজন কৃষকের আত্মহত্যা

  


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কাসেম আলী (৪৬) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ রোববার উপজেলার চেয়ারম্যানপাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে। 


পরিবারের বরাত দিয়ে চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি বাবু বলেন -অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছেন। এরপর আরও সাত লাখ টাকা ঋণ ছিল তাঁর। এসব টাকা পরিশোধের কোনো উপায় না পেয়ে তিনি এ কাজ করেছে বলে পরিবারের ধারণা।


তিনি আরও বলেন - জুয়া খেলায় আসক্ত ছিলেন কাসেম আলী। আবাদি জমি দেখিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন তিনি। পাওনাদের চাপে তিনি এ পথ বেছে নিয়েছেন।


বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন -পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লোকজন বলছে,  ধার-দেনা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ৭ মিনিট আগে