যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

উপকূলের যুবদের সম্পৃক্ততায় পরিবেশ সুরক্ষার উদ্যোগ রিইবের

 উপকূলের যুবদের সম্পৃক্ততায় পরিবেশ সুরক্ষার উদ্যোগ রিইবের

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ যুব সমাজ দেশের সচেতন নাগরিক। দেশ ও জাতি গঠনে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সততা, নিষ্ঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবরাই জাতির সেরা সম্পদ। যুবরাই ত্যাগের মাধ্যমে, পরিশ্রমের দ্বারা জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। যৌবনই মানব জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময়ে কর্মে উদ্দীপনা থাকে। আর এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকা ঈশ^রীপুর ও রমজাননগর ইউনিয়নের ধূমঘাট, বংশীপুর ও পাতড়াখোলা গ্রামে পরিবেশ, প্রতিবেশ সুরক্ষা ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করলেন। একই সাথে বর্তমানে প্রকৃতির বিপদজনক মৃত্যু বজ্রপাতের থেকে রক্ষা পাওয়ার জন্য তাল বীজ রোপন করলেন।

গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ(রিইব) এর সহায়তায় রোসা লাক্সেস্বাগ স্টিফ্টুং(আরএলএস) এর অর্থায়নে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অর্ধ সহস্রাধিক তাল বীজ ও দুই শত বনজ,ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করেন। যুবদের এ সকল কাজে অগ্রণী ভূমিকা রাখতে বা উদ্বুদ্ধ করতে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন  গবেষণা প্রতিষ্ঠান রিইব ঢাকার পরিচালক সুরাইয়া বেগম। পরিচালক সুরাইয়া বেগম বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের লক্ষাধিক বৃক্ষ রোপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিইব যুবদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বৃক্ষ রোপন কার্যক্রম করল।

রিইব শ্যামনগর উপজেলায় প্রতিবেশগত জেন্ডার ন্যায্যতা ও সুস্থায়ীত্বের রুপান্তরণ প্রকল্পের মাধ্যমে ঈশ^রীপুর ও রমজাননগর ইউনিয়নে জীববৈচিত্র্য নির্ভর কৃষিতে উদ্বুদ্ধ করতে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে গণ গবেষণা দল সৃষ্টির মাধ্যমে।

গণ-গবেষণা দল ভুক্ত কৃষকরা জৈব প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন, জৈব উপায়ে বালাই প্রতিরোধক তৈরী ও বালাই প্রতিরোধ, দলবদ্ধভাবে নারী -পুরুষ কৃষক কর্মে অংশ গ্রহণ, দলগত মত বিনিময় করছেন। এমনকি যুবদের অংশ গ্রহণে পরিবেশিত হচ্ছে জনসচেতনতায়  নাটক বা নাটিকা।

রিইবের গবেষণা সহকারী চৈতন্য কুমার দাস ও পরিচালক সুরাইয়া বেগম বলেন কৃষকদের জীববৈচিত্র্য নির্ভর  উৎপাদিত ফসল বিপননের ক্ষেত্র তৈরী করা প্রয়োজন। বিপনন ক্ষেত্র না থাকায় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য সঠিকভাবে পাচ্ছেন না।

শ্যামনগর উপজেলায় রয়েছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বসবাস। আদিবাসী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে জীববৈচিত্র্য নির্ভর কৃষির সাথে  সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মুন্ডা সম্প্রদায়ের বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে কৃষিতে নারীর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য গবেষনা প্রতিষ্ঠান রিইব কাজ করছেন।

ছবি- শ্যামনগরের পশ্চিম ধূমঘাট গ্রামে রিইবের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম।



Tag
আরও খবর