দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় মহিষ উদ্ধার।


সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ২০টি ভারতীয় মহিষ উদ্ধার। 


সুনামগঞ্জ জেলার ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ও দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই এনামুল হক মিঠু, এসআই মোঃ সম্রাজ মিয়া, এসআই মুহাম্মদ আসলাম, এসআই মিহির চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ২০টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) সন্ধ্যা সাড়ে ৬টায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের অন্তর্গত উত্তর উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল হকের বসতবাড়ির পিছনে এবং উত্তর পাশের বাঁশঝাড়ে এই অভিযান পরিচালনা করে ২০টি বিভিন্ন আকৃতির ভারতীয় মহিষ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিষ চোরাচালানের সাথে জড়িত ১। আব্দুল হক (৩৫), ২। আনোয়ার হোসেন (৩১), পিতা-দেলোয়ার, সাং-দক্ষিন কলাউড়া, ৩। অনন্ত মোহন দাস প্রকাশ কালা (৩৫), পিতা-অমূল্য মোহন দাস, সাং-দোয়ারগাঁও, সর্ব থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি পলিয়ে যায়। উদ্ধারকৃত ২০টি ভারতীয় মহিষের আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। পলাতক আসামিগণ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা ভারতীয় মহিষ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর