ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে আসবে : আমু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 03:03:45 pm

◾ নিউজ ডেস্ক 


বিএনপিকে তাদের অস্তিত্ব রক্ষার জন্যই নির্বাচনে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি–২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।


তিনি বলেন, জনগণের সঙ্গে যদি বিএনপিকে থাকতে হয়, জনগণের কাছে যদি তাদের যেতে হয় তাহলে অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করা হবে।


আজ শনিবার দুপুরে ঝালকাঠি জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।


আমু বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে। ওই নির্বাচনে বিএনপি আসেনি। তারা বোমাবাজি, মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আজকে আমরা বলতে চাই আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। আমাদের বিশ্বাস বিএনপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেবে।’


সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহসভাপতি মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম প্রমুখ।


আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০ দিন ৫ ঘন্টা ৪২ মিনিট আগে