শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ ট্রাক চালক গ্রেপ্তার



গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে ট্রাকের ছাদে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে রাখা ২১  কেজি গাঁজাসহ মো. দুলাল মিয়া(৪৩)নামে এক ট্রাক চাকলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বিকাল ৫টায়  ওই এলাকার উজলী দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আদমপুর এলাকার মৃত কাছম আলী এর ছেলে।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো.ইয়াসিন আরাফাত হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি ট্রাকে( বি- বাড়িয়া-ট-১১-০০১৯)করে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে দিকে আচ্ছে।

পরে শুক্রবার বিকালে জেলার কাপাসিয়ার উজলী দিঘীরপাড়ের  মেসার্স জাহান ফিলিং স্টেশন এর সামনে কিশোরগঞ্জ-কাপাসিয়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে দুলাল কে গ্রেপ্তার করা হয়।এ সময় ড্রাইভিং সিটের উপরে ট্রাকের ছাদে অত্যন্ত সু-কৌশলে আলাদাভাবে তৈরিকৃত ক্যারিয়ার বক্সে রক্ষিত ২১ কেজি গাঁজাসহ(আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা), ১টি ট্রাক,২টি মোবাইল ফোন ও নগদ ১ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে জেলার কাপাসিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিকর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

Tag
আরও খবর