যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

কুবির শিক্ষার্থীদের আয়োজনে গুজব বিষয়ক সচেতনতা সেমিনার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে পার্শ্ববর্তী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটে গুজব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়।


গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিসিএন ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। 


এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, রিসোর্স পার্সন হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী।


এইসময় রিদওয়ানুল ইসলাম মিথ্যা সংবাদ, গুজবের ধরণ, গুজব কীভাবে ছড়ায় এবং তা কীভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি সহজে কিছু টুলস ব্যবহার করে কীভাবে কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্রসচেক করা যায় সে সম্পর্কেও ধারণা দেন তিনি।


সেমিনারের প্রধান বক্তা কাজী এম. আনিছুল ইসলাম বলেন, আমরা যে যেই বিষয়েই পড়াশোনা করি না কেন, আমাদের জীবনে তথ্যের গুরুত্ব অনেক বেশি৷ আমরা বিশ্বাসের ওপর নির্ভর করেই চলি। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো তথ্য আমাদের সমস্যার কারণ হতে পারে। তাই যেকোনো তথ্যকেই আমাদের অবিশ্বাসের দৃষ্টিতে দেখতে হবে। তাহলেই সত্য তথ্য আমরা জেনে নিতে পারবো।


সেমিনারের শেষ পর্যায়ে প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী বলেন, 'আমিও কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম নদীতে সারি সারি মানুষের লাশ ভেসে যাচ্ছে৷ মানুষ হায় হায় করছে কমেন্টে৷ পরে আবার দেখা গেল সেগুলো আসলে পলিথিন ছিল। অথচ অনেকেই বিষয়টা সেভাবে দেখে না। আমি কুবির এই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই এমন একটা ক্যাম্পেইন আমাদের প্রতিষ্ঠানে আয়োজন করার জন্য। ভবিষ্যতে আরো সেমিনার বা ক্যাম্পেইন করতে চাইলে আমরা সাদরে অভ্যর্থনা জানাবো।'


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা 'পাবলিক রিলেশনস' কোর্সের অংশ হিসেবে 'গুজব বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন' পরিচালনা করছেন৷ ক্যাম্পেইনের অংশ হিসেবে কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত 'সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' এবং 'সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট' এর শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার পরিচালনা করেন তারা।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২২ ঘন্টা ৫ মিনিট আগে