শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনী স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০-টার দিকে গাংনীর জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি উদ্বোধন করেন স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক মো: হাসানুজ্জামান হাসান।


দুই দলে ১১-জন করে বিভক্ত হয়ে খেলায় একদিকে অংশ গ্রহণ করেন স্বপ্ন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দল এবং অপরদিকে অংশ গ্রহণ করেন ভাষা শিখতে থাকা সাধারণ শিক্ষার্থী দল।


অনুষ্ঠিত খেলায় সাধারণ শিক্ষার্থী দল ৪০ রানে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ দল কে পরাজিত করে। প্রথমে সাধারণ শিক্ষার্থী দল ব্যাট করতে নেমে  ৯ ওভারে ১৪৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অনিক সর্বোচ্চ রান করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দলের পক্ষে আসাদুল ইসলাম সবোর্চ্চ উইকেট দখল করেন।


জবাবে খেলতে নেমে কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দল ৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করে। দলের পক্ষে আসাদুল ইসলাম সবোর্চ্চ রান করেন। সাধারণ শিক্ষার্থী দলের পক্ষে তারিক সবোর্চ্চ উইকেট দখল করেন। জয় পরাজয় এর উর্ধ্বে উভয় টিমের মধ্যে ভ্রাতৃত্ব ফুটে উঠে এ প্রতিযোগিতায়। খেলাশেষে বিকালে বিজয়ী দল ও পরাজিত দলের খেলোয়াড়রা চড়ুই ভাতির আয়োজন করেন।

Tag
আরও খবর