শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

তজুমদ্দিনে ইয়ুথ ভোলা ০৩ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত।

ভোলার তজুমদ্দিন উপজেলার মুচিবাড়িরকোনা বাজারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর (বৃহঃবার) ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে প্রায় ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম।

চিকিৎসা ক্যাম্পে আসা মাহারকান্দি  গ্রামের কাজল মিস্ত্রী জানান, আমি এখানে চর্ম রোগের ডাক্তার দেখাইছি। ডাঃ সাব আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমাকে চিকিৎসা সেবা দিয়েছেন।

ডাইয়ারপাড় গ্রামের বাসিন্দা শিশুবালা জানান, আমি দীর্ঘদিন ধরে অসুখ পাতির কারণে কাজ করতে পারিনা। ঢাকা যাইয়া দামি ডাঃ দেখামু টাকা ছিলোনা। মাইকে শুনছি বাড়ির পাশে এমপি শাওন সাব ফ্রিতে ডাঃ দেখাইয়া দিবো, তাই আইছি চিতিৎসা করাইতে।

চিকিৎসা নিতে আসা জহুর মাস্টার জানান, মুক্তিযুদ্ধ কইরা দেশটা স্বাধীন করছি। দেশের তরুণরা আজ যেভাবে বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে অংশগ্রহণ করছে। সত্যিই মনে হচ্ছে আমাদের যুদ্ধ করাটা স্বার্থক হইছে।

ইয়ুথ ভোলা ০৩  (তজুমদ্দিন) এর সমন্বয়ক সাদির হোসেন রাহিম জানান,  আমরা দিনব্যাপী প্রায় ২শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরেছি। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে মানুষের পাশে থাকবে। আমাদের এসকল সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডাঃ আমিনুল ইসলাম জানান, এখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বিনামূল্যে  চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর আমন্ত্রণে ঢাকা থেকে এসেছি। মানবিক এবং সামাজিক যেকোনো কাজে আমি সবসময় অংশগ্রহণ করি। এখানকার যেসব  রোগীরা আমার কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছে, আশা করি তারা উপকৃত হবে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার জানান, ২৮সেপ্টেম্বর ২০২৩ খুবই সুন্দরতম একটি দিন। আজকের দিনে আমাদের প্রিয় নবীজীর জন্মদিন ও বাংলদেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। এই সুন্দর দিনে ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর ছেলে ইসরাক চৌধুরী নাওয়াল ইয়ুথ ভোলা ০৩ এর মাধ্যমে যে মহৎ কাজের আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা ইয়ুথ ভোলা ০৩ এর সকল মানবিক কাজে সবসময় পাশে থাকবো।

আরও খবর