মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ-মুক্তিযুদ্ধা মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক


শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রী ও গাজীপুর জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনারে বিকল্প শুধু শেখ হাসিনাই,তাই আমি আশা করব তার এই শুভ জন্মদিনে আমাদের এই প্রত্যয়,এই অঙ্গীকার বঙ্গবন্ধুর সমাপ্ত কাজ এবং বন্ধু যে সোনার বাংলা গড়ার জন্য এ দেশকে স্বাধীন করেছিলেন, আজকে তার এই রক্তের উত্তরাধিকার ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সোনার বাংলা বাস্তবায়ন করব।


আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ী(ছাতির বাজার) এলাকায় গাজীপুর জেলা ছাত্রলীগের আয়োজনে  শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাতলে নব প্রজন্মের ঐক্যবদ্ধ জাগরণের আহবানে বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।


মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলে বাংলাদেশ এই পর্যায়ে এসছে। শেখ হাসিনার উন্নয়ন বিশ্বের জন্য রোল মডেল হয়ে দাঁড়িয়েছে, যা কিনা জাতিসংঘের  থেকে স্বীকৃত।


বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক ফখরুল ইসলাম কে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তান নাকি ভালো ছিল? কোন দিক দিয়ে ভালো ছিল?সেই দিন শ্রীপুরে  বর্ষাকালেজুতা পায়ে দিয়ে হাঁটতে পারত না,কারন কোন রাস্তাঘাটেই ছিল না। হয়তো জুতা কেনার পয়সা ছিল! বলি না যে পয়সা ছিল না পয়সা ছিল জুতা পায়ে দিয়ে হাঁটার মতন কোনো জায়গা ছিল না। শ্রীপুর কোনো জায়গাতে ইলেকট্রিসিটি ছিল না যদিও থাকে সেটা থানাতে বা সিও সাহেবের অফিসে থাকতে পারে,কোনো জনগণের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আর মোবাইল ফোনের তো প্রশ্নে আসেনা।কাতি মাস আসলে মানুষ খেতে পারত না।ফেন খেয়ে থাকত। আজ ভিক্ষে দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা, ৫০ টাকা কেজি চাল, বিজিএফ কার্ড ও বিজেপি কার্ড  প্রদানের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানেই পাল্টে দিয়েছে।


জেলা আ.লীগের সভাপতি আ. ক. ম. মোজাম্মেল হক বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ আ.লীগের সাবেক সদস্য সিমি হোসেন রিমি এমপি,গাজীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।


Tag
আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে