অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা, মধুপুরে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার

ছবি-দেশচিত্র

মধুপুরে বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা সভা ব্র্যাক লার্ণিং সেন্টারে অুনষ্ঠিত হয়। গত সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। 

এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেয়। 

সনাক সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র টিআইবি’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন,সনাক সহ সভাপতি বাপ্পু মৃ, ইয়েস উপ কমিটি আহবায়ক বজলুর রশিদ খান প্রমূখ। 

সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর সদস্যরা গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনায় ভূমি উপকমিটি আহবায়ক আব্দুস সামাদ তালুকদার, শিক্ষা উপকমিটি আহবায়ক শ্রীকুমার গুহ নিয়োগী, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক উপকমিটি আহবায়ক সাদের আলী, সনাক সদস্য গৌরাঙ্গ বর্মন, ইয়েসের পক্ষ থেকে দলনেতা রুহুল আমীন রনি ও সহ-দলনেতা মিতু আক্তার, ইয়েস সদস্য সাইফুল ইসলাম, ইয়েস সদস্য শফিকুল ইসলাম, ইয়েস সদস্য মোকসেদ আলী, ইদিলপুর হাই স্কুল এসিজি সমন্বয়ক তাসলিমা ইয়াসমীন, রামকষ্ণবাড়ী প্রাইমারী স্কুল এসিজি সন্বয়ক তানভীর তছির, কুড়াগাছা উপ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এসিজির সহ সমন্বয়ক হুমায়ুর কবির, রামজীবন স্মৃতি হাই স্কুল এসিজি সদস্য পল্লব মৃ প্রমূখ আলোচনায় অংশ নেয়। 

মুক্ত আলোচনা শেষে উপস্থিত  সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। এসময় সনাক সদস্য  বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৪ মিনিট আগে