‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

৭ম চিন্তার চাষ গবেষণায় দেশসেরা শ্রীমঙ্গলের ৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে গত ২৭ সেপ্টেম্বর ‘৭ম চিন্তার চাষ খুদে গবেষক সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ‘দেশি গরু ও ফার্মের গরুর দুধের পুষ্টিগুণাগুণের তুলনামূলক যাচাই’ -এই গবেষণা বিষয়ে চ্যাম্পিয়ন হিসেবে দেশসেরা স্থান অর্জন করে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৪জন মেধাবী শিক্ষার্থী। তারা হলেন 



বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, নির্ঝর দেব, জুবায়ের আল আরাবিয়ান এবং বিশাল রায়। চ্যাম্পিয়ন হিসেবে দেশসেরা স্থান অর্জন করা শিক্ষার্থী বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য তার অনুভূতি প্রকাশে বলেন, আমরা সকলেই জানি যে, ফার্মের গরুর তুলনায় দেশি গরুর পুষ্টি বেশি। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ও তথ্যপ্রমাণ ছিল না। এ বিষয়টিকে আমরা গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পেরেছি। আমাদের এ গবেষণাটি জাতীয়ভাবে স্বীকৃত ও পুরস্কৃত হওয়ায় আমরা ভীষণভাবে আনন্দিত। এ গৌরবময় অর্জনটি আমাদের ব্যক্তিগত নয়, এটি আমাদের প্রিয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এবং শ্রীমঙ্গলবাসীর।


ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, আমাদের স্কুলের তিনটি দল চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছিল। এর মধ্যে থেকে ১০ম শ্রেণির একটি দল চ্যাম্পিয়ান হয়েছে। এতে আমি খুবই আনন্দিত। সেই দলের ৪ সদস্যকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এটা যে কত বড় একটা অর্জন, বিশেষ করে ভিক্টোরিয়া স্কুলের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিরাট জায়গাতে তাদের গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে দেশের সেরা সেরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তারা আপন গৌরব ধরে রাখার সুযোগ পেয়েছে। এই কৃতিত্ব ভিক্টোরিয়া স্কুলের সাথে সংশ্লিষ্ট সকলের।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে