অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত”

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 26-09-2023 02:06:24 pm

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত”  হয়েছে। 


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ভাঙ্গা উপজেলা পরিষদে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় পরিচালিত রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এ উপলক্ষে মঙ্গলবার ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আজিম উদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস. এম. হাবিবুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব জীবাংশু দাস, উপজেলা কৃষি অফিসার, জনাব মোঃ জিয়ারুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভাঙ্গা থানা, জনাব ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। 


এছাড়া আরো অংশগ্রহণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ মহসীন রেজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব ইলা রাণী কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিনুর রহমান, প্রবাসী কল্যান ব্যাংক, ভাঙ্গা শাখার অফিসার জনাব মোঃ সজীব মাতুব্বর। উক্ত কর্মশালায় ইউনিয়ন জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, সম্ভাব্য অভিবাসী, বিদেশ ফেরত অভিবাসী প্রমূখ উপস্থিত থেকে মূল্যবান মতামত তুলে ধরেন।


কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, মাইগ্রেশন প্রোগ্রাম, ফরিদপুর এমআরএসসি। কর্মশালা আয়োজনে সহযোগিতা করেন পার্থ দাস, ফিল্ড অর্গানাইজার, ভাঙ্গা উপজেলা এবং মোঃ মামুনুর রশীদ, ফিল্ড অর্গানাইজার, সদরপুর উপজেলা।


কর্মশালায় বিদেশফেরত অভিবাসীরা তাদের প্রবাস জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া সকলের অংশগ্রহণে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সংক্রান্ত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৮ মিনিট আগে