শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কুড়িগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন



ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে কুড়িগ্রাম বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। দাবি মানা না হলে টানা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শরীফুর রহমান খোকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী,  উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার সাহা, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।


অনুষ্ঠানের আয়োজন করে কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ সাধারণ শিক্ষা সমিতির সদস্যবৃন্দ।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রংপুর সাংগঠনিক বিভাগের সদস্য ড. আবু নূর মো. আনিসুজ্জামান।


এসময় উল্লেখ করা হয়, শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য উপজেলা, জেলা ও অঞ্চলভিত্তিক  শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডারদের নিয়োগ প্রদান, সাধারণ শিক্ষা ক্যাডারের তফসিলভূক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২টি পদ তফশীল বহির্ভূত করে নিয়োগবিধি চুড়ান্ত করা শিক্ষা ক্যাডারের অস্তিত্বের উপর আঘাত হানা হয়েছে। কোন কারণ ছাড়াই গত দু’বছর ধরে ৭ হাজার শিক্ষা ক্যাডারে পদোন্নতি বন্ধ রাখা হয়েছে। এদের মধ্যে অধ্যাপক পদে ১২০০জন এবং সহযোগী অধ্যাপক পদে ৩হাজার জন ও সহকারি অধ্যাপক পদে ৩ হাজার জন পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। শিক্ষার মত গুরুত্বপূর্ণ একটি খাতে নানান অনিয়মের কারণে শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই পুরাতন দাবিগুলো আদায়ে টানা কর্মসূচি ঘোষনা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে দাবি মানা না হলে আগামি ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন, এরপর ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩দিনের কর্মবিরতি পালন করারর ঘোষণা দেয়া হয়।



আরও খবর