জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে চোরাই মোবাইল ফোন উদ্ধার : গ্রেফতার-১

গ্রেফতারকৃত হানিফ সরদার।

বগুড়ার আদমদীঘিতে চোরাই দুটি মোবাইল ফোন উদ্ধারসহ হানিফ সরদার (২৬) নামের এক মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টায় আদমদীঘি উপজেলার ডুমুরীগ্রাম তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ সরদার ওই গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গত ১৭ জুলাই রাতে আদমদীঘি উপজেলার জয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ও ডুমুরী গ্রামের এমএ কাশেমের বাড়িতে চোর চক্র প্রাচীর টপকিয়ে ঘরে প্রবেশ করে তার ছেলে জয় এর ব্যবহৃত সিমকার্ডসহ একটি রেলমি সি-১১ ও মেয়ে কলেজ ছাত্রী সাদিয়া আফরিন কেয়ার ব্যবহৃত সিমকার্ডসহ একটি আইফোন-৭-প্লাস দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তাদের বাবা এমএ কাশেম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ প্রযুক্তি ব্যবহার করে চোর ও অবস্থান সনাক্ত করে ঘটনার দুই মাস পর গত সোমবার রাতে মোবাইল ফোন চোরচক্রের সদস্য হানিফ সরদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং উল্লেখিত চোরাই দুটি মোবাইল ফোন ও একটি সিমমকার্ড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Tag
আরও খবর