অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আ’লীগের শক্তি জনগণ, জনগণ কে নিয়ে পৃথিবীর যে কোন শক্তি মোকাবেলা করবো-কৃষি মন্ত্রী

ছবি-দেশচিত্র

কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নির্বাচনে আমরা প্রস্তুত থাকবো। নির্বাচনে প্রত্যেক ঘরে ঘরে যাবো। উন্নয়নের কল্প কাহিনি সারা পৃথিবীর মানুষ জানে। সে গুলো আমরা জনগনকে জানাবো। সাথে সাথে বিএনপির ষড়যন্ত্র হুমকি ধমক সব কিছুতে মোকাবেলা করবো। আওয়ামী লীগের শক্তি জনগন, যুক্ত রাষ্ট্র, লন্ডন আওয়ামী লীগের শক্তি না। তৃন মুলের কর্মীরা। এ শক্তিকে নিয়ে পৃথিবীর যে কোন শক্তিকে মোকাবেলা করবো। 

গতকাল  মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে  উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ  ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশের যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় না। উত্তর বঙ্গে মঙ্গা হতো। এখন আর মঙ্গা নেই। জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। 

মন্ত্রী আগামী নির্বাচনে নেতা কর্মীদের ঐক্য বদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান। এ সময় তিনি সরকারের উন্নয়ন বার্তা ঘরে পৌঁছে দেওয়া আহবান জানান। 

মধুপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় মধুপুর উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌর মেয়র ছিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পি ছিদ্দিকী, আব্দুল গফুর মন্টু,জেলা আওয়ামী লীগের নেতা ডা. মীর ফরহাদুল আলম খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, আলোকদিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ খান ছিদ্দিক, যুব লীগের আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, কুড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।  

বর্ধিত সভায়  আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ১৪ মিনিট আগে