জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলাচনা সভা

শাজাহানপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলাচনা সভা


মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস এবারের প্রতিপাদ্য বিষয় ‘জলাতঙ্কের অবসান, সকল মিল সমাধান’।


দিবসটি পালনের লক্ষে মঙ্গলবার বেলা ১২ টায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তারেক হাসান।

এসময় উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ঝরনা খাতুন, ডাঃ বেলাল হোসেন, ডাঃ সাবিরা, ডাঃ মেহেদী রায়হান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও সাংবাদিক উপস্থিত ছিলেন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোতারব হোসেন জানান, মরণঘাতী জলাতঙ্ক বহু পুরনা সংক্রামক রোগ। এই রোগের লক্ষণ দেখা দিলে মৃত্যু অনিবার্য। তবে সময়মত সঠিক ব্যবস্থা তথা টিকা গ্রহণ করলে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য। কুকুর, বিড়াল, বানর ও শিয়ালের কামড়ে বা আঁচর দিলে সাথে সাথে সাবান পানি দিয়ে আক্রান্ত স্থানে কমপক্ষে ১৫ মিনিট ধৃত করতে হবে। এরপর যথা সময়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিলে এর প্রতিরোধ করা সম্ভব।


আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বিনামূল্য জলাতঙ্ক টিকা দেওয়া হয়।

Tag
আরও খবর