কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে লিডার্স এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে চিংড়ি খামারে শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণ কার্যক্রমের শিক্ষণ বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে বাংলাদেশে সুশীল সমাজের এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার, মোঃ আলীম আল রাজী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।   তিনি তার বক্তব্যে বলেন, চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে পুরুষ শ্রমিকের ন্যায় সম মজুরী দিতে হবে এবং প্রচন্ড রৌদ্রে শ্রমিকরা যাতে বিশ্রাম নিতে পারেন এজন্য সেড তৈরি ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা রাখতে হবে।
 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় রনজিৎ বর্মন, প্যানেল চেয়ারম্যান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ জি. এম আব্দুর রউফ, ইউপি সদস্য, আটুলিয়া ইউনিয়ন পরিষদ রেনুকা রানী মন্ডল,ইউপি সদস্য, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ নিপা চক্রবর্তী, সভাপতি, উপজেলা রিপোটার্স ক্লাব আল ইমরান, ইকোনোমিক মার্কেট সিষ্টেম স্পেশালিষ্ট, ওয়ার্ল্ড ভিশন সৈয়দ ইসতিয়াক আহম্মেদ,  আনিস সুমন, সহ-সভাপতি, এম.কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, আবু সাইদ, সাংবাদিক, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব।
 কর্মশালায় সহায়তা করেন দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, মনিরুজ্জামান মনি, মনিটিরিং অফিসার, সম্পা রানী, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর, লিডার্স।

কর্মশালায় শ্যামনগর উপজেলার চিংড়ি খামার মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ প্রতিনিধি ও শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোটের সদস্যসহ মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। কর্মশালায় নারী চিংড়ি শ্রমিকরা তাদের এই প্রকল্পের আওতায় তাদের শিক্ষণ ও ফলাফল সকলের সামনে তুলে ধরেন। এছাড়া চিংড়ি খামার মালিকগণ নারী শ্রমিকদের পুরুষের ন্যায় সমমজুরী প্রদান ও কাজের উপযোগী পরিবেশ সৃষ্টিতে সহায়তা প্রদান করার প্রতিশ্রতি দেন।

ছবি- শ্যামনগরে চিংড়ি খামার শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিতকরণে শিক্ষণ বিনিময় কর্মশালা
     

Tag
আরও খবর