হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইন্টারনেট সেবাদাতা ৪ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2023 05:48:27 am

চারটি সেবাদাতা প্রতিষ্ঠানের ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব কোম্পানির সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।


লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সাদিয়া টেক লিমিটেড।


রোববার (২৪ সেপ্টেম্বর) বিটিআরসির লাইসেন্স শাখার পরিচালক মো. নুরুন্নবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বাতিল হওয়ায় ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) গাইডলাইনের ৩৫.৪ বিধান অনুযায়ী এ চার প্রতিষ্ঠানের আইপিটিএসপি লাইসেন্সও বাতিল করা হলো। তাদের কাছে থাকা বিটিআরসির ইস্যুকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


এদিকে এ চার প্রতিষ্ঠানকে আইপিটিএসপি লাইনের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাদের কাছে থাকা ইস্যুকৃত লাইসেন্স বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়। 

আরও খবর