কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত

শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ নদীমাতৃক দেশে নদীই একমাত্র ভরসা। নদী আমাদের হ্ৎপিন্ড, নদী না বাঁচলে দেশ বাঁচবে না, প্রকৃতি বাঁচবে না, পরিবেশের সুরক্ষা হবে না। নদী ছাড়া টেকসই উন্নয়নও সম্ভব না। এ সব কথা গুলো বলছিলেন রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্যামনগর উপজেলায় সিডিও ইয়ুথ টিমের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বিশ^ নদী দিবস উপলক্ষে আলোচনাসভায় বক্তারা। বক্তারা আরো বলেন নদী গুলো এত গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও নদী রক্ষায় আমাদের ভূমিকা কম। যেভাবে নদী মরছে তাতে নদীর সংখ্যা দিনে দিনে কমছে। বক্তারা শ্যামনগর উপজেলার মাদার নদী পুনঃখনন দাবী সহ ইতিহাস খ্যাত যমুনা নদীর বর্জ্য অপসারণের দাবী জানান। একই সাথে সকল নদী খালের নেট পাটা অপসারণে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

সিডিও ইয়ুথ টিমের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিডিওর পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত কৃষক শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রাম কৃষ্ণ জোয়ারদ্দার, প্রোগ্রাম কর্মকর্তা বিশ্বজিত মন্ডল, সিডিওর সদস্য আনিছুর রহমান মিলন, রুবিনা খাতুন প্রমুখ।

বক্তারা আলোচনাসভা চলাকালে বিভিন্ন দাবী সম্বলিত পোষ্টার প্রদর্শন করেন এবং একই সাথে উপকূলীয় অঞ্চলের মৃতপ্রায় সকল নদীর নাব্যতার দাবী জানান।

ছবি- শ্যামনগরে বিশ্ব নদী দিবস পালিত।

Tag
আরও খবর