জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে নদীতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে হাফিজুল ফকির (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় বুলবুল হোসেন (৩৫) নামের অপরজন গুরুতর আহত হয়। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আাদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়া গ্রামের মাঠে গভীর নলকুপের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ফকির কাহালু উপজেলার চাকদহ গ্রামের শাহাজাহান ফকিরের ছেলে ও আহত বুলবুল হোসেন একই গ্রামের মহসিন আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, গত রোববার দুপুরে হাফিজুল ফকির ও বুলবুল হোসেন নামের দুই জন ব্যক্তি আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের পাশে বাগিচাপাড়ায় নাগর নদীতে মাছ ধরতে আসেন। তারা মাছ ধরার পর বাড়িতে ফিরে যাবার পথে বিকেল ৩টার দিকে বাগিচাপাড়া মাঠের নভীর নলকুপের নিকট পৌঁছিলে সেখানে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই হাফিজুল ফকির নিহত হয়। এ সময় তার সঙ্গী বুলবুল হোসেন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটননায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর