ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বললেন- এমপি শাওন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,তরুণ সমাজকে মাদক থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই,খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের আন্ত:ক্লাস ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন সাংসদ শাওন।  শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নানের সঞ্চালনায়, ক্রিড়া শিক্ষক অহিদ উদ্দিনের পরিচালনায় খেলায় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণী একাদশ বনাম সপ্তম শ্রেণী একাদশ অংশগ্রহণ করেন। ০১-০ গোলে সপ্তম শ্রেণী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণী একাদশ। এসময় শত শত ক্রিড়ামোদি দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুবলীগ সভাপতি জামাল উদ্দিন (জাবু), অত্র স্কুলের সহকারী শিক্ষক, ইউপি সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Tag
আরও খবর