‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের গণসমাবেশ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় খেলাফত মজলিস


মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি এবং ইসলামি শিক্ষা সম্প্রসারণসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গণসমাবেশ করেছে দেশের অন্যতম ইসলামি সংগঠন খেলাফত মজলিস (নিবন্ধন : ৩৮) শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ স্থানীয় এক মিলনায়তনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এম. শামছুজ্জামান চৌধুরী।

সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলীর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক কাজী শিহাব উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকিত মামুন, উলামা বিষয়ক সম্পাদক মুফতি হিফজুর রহমান ফুয়াদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহ-সভাপতি মুফতি মনির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

প্রসঙ্গত, দেশব্যাপী থানা, উপজেলা ও পৌরসভা ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে খেলাফত মজলিস।


Tag
আরও খবর