বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

সুষ্ঠু নির্বাচন করাই সরকারের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2023 02:27:38 pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি সুন্দর নির্বাচন উপহারের জন্য আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশনকে সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহায়তা করছে সরকার।


শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে আসল, কে গেল আমাদের দেখার বিষয় না। সুষ্ঠু নির্বাচন করার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা দরকার সরকার তাই করে যাচ্ছে।’


তিনি আরও বলেন, সুস্থ, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না- এ মিথ্যা ধারণা যাদের আছে, অচীরেই তাদের ধারণা পাল্টে যাবে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রদবদল চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এটা প্রতি মাসে হয়, প্রতি বছরই হয়। নির্বাচনকে কেন্দ্র করে রদবদলের কোনো বিষয় নেই।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২১ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে