উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

কোম্পানীগঞ্জ ডাকাত সন্দেহে গ্রেফতার ৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় ১টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা, ১টি পুরাতন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির মো.সেলিমের ছেলে মো.রনি (২০) একই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আজমুল হোসেন ফরহাদ (২০), অশ্বদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিজানুর রহমানের ছেলে জীবনুর রহমান ওরফে জীবন (২১) ও নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শফিক মিয়ার বাড়ির শফি উল্যার ছেলে আক্তার হোসেন রনি (৩৫)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের সীমান্তবর্তী ১নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন ৪ ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে রাখে। ডাকাতির প্রস্ততিকালে তাদের স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দ্রত চাকমা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরও খবর