অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষা ভিত্তি রোধকল্পে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে আউশনারা ইউনিয়নের ৩৭ জন ভিক্ষুকের মাঝে ৩৭ টি ছাগল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সমাজসেবা অধিদপ্তর থেকে ২০২২-২৩ অর্থ বছরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে  প্রাপ্ত বরাদ্দ থেকে এ ছাগল বিতরণের কার্যক্রম গ্রহন করা হয়। 
গারোবাজার সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আউশনারা ইউনিয়নের ৩৭ জন ভিক্ষুক এর মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান, আউশনারা ইউনিয়ন পরিষদের সদস্য লিটন ফকির, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন ও লাকী আক্তার প্রমুখ। 

সরকার ভিক্ষা ভিত্তি রোধে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য আয়বর্ধক হিসবে ছাগল বিতরণ করে। এ ছাগল পালনের মধ্যে দিয়ে ভিক্ষুকরা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে। এতে তারা ভিক্ষা ভিত্তি বাদ নিয়ে নিজেদের কর্মসংস্থান নিজেরাই সৃষ্টি করতে পারবে। এ জন্য আউশনারাসহ কয়েকটি ইউনিয়নে কয়েক ধাপে ছাগল বিতরণ করা হয়। এ কর্মসূচির আউশনার ইউনিয়নের ভিক্ষুকদের ৩৭ টি ছাগল বিতরণ করা হয়েছে। 
Tag
আরও খবর