বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

৭ বছর পর রাঙ্গুনিয়া যুবলীগের সম্মেলন শনিবার

দীর্ঘ প্রায় সাত বছর পর শনিবার (২৩ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সভাপতি–সম্পাদক পদে প্রায় এক ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নেতা–কর্মীদের সমর্থন পেতে সভা–সমাবেশ করছেন। প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে কাপ্তাই সড়কসহ রাঙ্গুনিয়ার অলিগলি। এসব প্রার্থীরা সভাপতি–সম্পাদক হতে লবিং চালিয়ে যাচ্ছেন দলীয় হাইকমান্ডের কাছেও। কে দেবেন উপজেলা যুবলীগের নেতৃত্ব তা নিয়ে নানা জল্পনা–কল্পনা চলছে নেতা–কর্মীদের মাঝে। ৭ বছর পর যুবলীগের সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা–কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে।


দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭ সালের ২৯ এপ্রিল সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল। তিন বছরের জন্য এই কমিটি গঠিত হলেও দীর্ঘ প্রায় ৭ বছরেও আর সম্মেলন হয়নি। তবে এবার সম্মেলন হচ্ছে অনেকটা নিশ্চিত। রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে সম্মেলনের সাজসজ্জার কাজ চলছে। সভাপতি–সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম নগরীর দলীয় কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। উদ্বোধক উত্তরজেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম এবং প্রধান বক্তা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান। ॥অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু।


প্রার্থী হতে ইচ্ছুক ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ এবং উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদ, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সুপায়ন সুশীল, উপজেলা যুবলীগের সদস্য মো. জমির উদ্দিন, পোমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এম বাবুলসহ রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের একাধিক নেতা। দুই পদে নিজেদের প্রার্থীতা ঘোষণা করে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন সড়কের পাশে। তৃণমূলে অনেক নেতা ও কর্মী এসব প্রার্থীদের সমর্থন করে ব্যানার দিয়েছেন।


সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার আরজু বলেন, দলের দুঃসময়ে কখনো মাঠ ছেড়ে যাইনি। ২০০১ সাল থেকে দায়িত্ব নিয়ে বিরোধী শক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে এখনো পর্যন্ত উপজেলা যুবলীগকে সুসংগঠিত রেখেছি। সংগঠনের এই গতিশীলতা রক্ষায় যোগ্য নেতৃত্বের হাতেই যুবলীগের দায়িত্ব দিতে চাই। ত্যাগী ও সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন প্রার্থী নেতৃত্ব দেবেন সেটাই প্রত্যাশা করি।

Tag
আরও খবর