মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী

২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ


কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ রতন শেখ (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী চৌড়হাস বাবু বাজার এলাকার কাজেম শেখের ছেলে। 


জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই সঞ্জীব ঘোষ, এএসআই মেহেদী হাসান, এএসআই আলী টিটুসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। 


গতকাল বুধবার অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রতন শেখকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও দশ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 


কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Tag
আরও খবর