‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

চায়ের রাজ্যে টি ভ্যালী অ্যান্ড বাজার এর উদ্বোধনন


চায়ের রাজ্য খ্যাত পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানসম্মত রুচিশীল খাবার ও উন্নত সেবার প্রত্যয় নিয়ে পৌর শহরের ভানুগাছ রোড (মারকাজ মাদরাসা সংলগ্ন) বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো 'টি ভ্যালী রেস্টুরেন্ট অ্যান্ড বাজার'।

পবিত্র কুরআন খতম শেষে বরুণা মাদরাসার শায়খুল হাদিস, বিশিষ্ট ইসলামি স্কলার হাফেজ মাওলানা ওলিউর রহমান সাহেবজাদায়ে বর্ণভীর দোয়ার মাধ্যমে 'টি ভ্যালী অ্যান্ড বাজার' উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম অর রশিদ তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১ আলহাজ্ব কাজী আব্দুল করিম, প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, পৌরসভার কাউন্সিলর মো. আলকাছ মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা, ব্যবসায়ীবৃন্দ, আলেম, ইমাম-খতিব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন হওয়া রেস্টুরেন্টের অন্যতম ডিরেক্টর সাংবাদিক এম এ রকিব জানান, শ্রীমঙ্গলে আগত পর্যটক ও সর্বসাধারণের চাহিদা বিবেচনায় আমরা সর্বোচ্চ চেষ্টা নিয়ে মজাদার ও মানসম্মত খাবার পরিবেশনার প্রতিশ্রুতি নিয়ে সবার সহযোগিতায় এগিয়ে যেতে চাই। 

টি-ভ্যালী রেস্টুরেন্ট অ্যন্ড বাজার'এর অন্যতম উদ্যোক্তা ও ডাইরেক্টর হাফেজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, দীর্ঘদিনের ইচ্ছে ছিলো শহরে সুন্দর পরিবেশে মানসম্মত একটি হোটেল এবং বাজার করার। যার মাধ্যমে মানসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন, সাথে সবধরণের নিত্যপণ্যের বিপুল সমারোহ থাকবে। আল্লাহর রহমতে কয়েকজন ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা বাস্তবায়ন করতে পেরেছি। রেস্টুরেন্টের নিচতলার পাশাপাশি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় প্রায় দুই শ মানুষ এক সাথে খেতে পারবেন। যে কোনো সভা, সমাবেশ, অনুষ্ঠান করারও সু-ব্যবস্থা রয়েছে। খাবারের মান এবং সেবার মার উন্নত থাকবে বলেও তিনি প্রত্যয়ব্যক্ত করেছেন।

Tag
আরও খবর