তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

আর কোনো সিনেমা করবেন না নয়নতারা!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2023 09:12:31 am

দক্ষিণী বিনোদন জগতের অন্যতম নামি তারকা তিনি। যে বিনোদন জগতে রাজ করেন রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের মতো তাবড় অভিনেতারা, সেখানে ‘সুপারস্টার’-এর তকমা অর্জন করেছেন অভিনেত্রী নয়নতারা। সামান্থা রুথ প্রভুর মতো তারকাও অনুপ্রাণিত হন নয়নতারাকে দেখে। এ কথা নিজেই একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সামান্থা।


দক্ষিণী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’।


ছবিতে শাহরুখ ও নয়নতারার রসায়নও মনে ধরেছে দর্শক ও অনুরাগীদের। তা সত্ত্বেও পরিচালকের ওপর বেশ চটেছেন নয়নতারা। শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর মতো ছবির মাধ্যমে অভিষেকের পরেও বলিউডে নাকি আরও কোনো ছবিতে কাজই করতে চান না অভিনেত্রী। 


অ্যাটলির ‘জওয়ান’-এর মুখ শাহরুখ হলেও গোটা ছবিজুড়ে অভিনেত্রীদেরই রমরমা। নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো তাবড় অভিনেত্রীরা তো রয়েছেনই। পাশাপাশি, সান্যা মালহোত্র, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জীতা ভট্টাচার্যের মতো অভিনেত্রীরাও চুটিয়ে কাজ করেছেন ছবিতে। তাতেই নাকি রেগেছেন নয়নতারা।


শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এর নিজের চরিত্র নিয়ে একেবারেই খুশি নন তিনি। যখন তিনি ছবির জন্য সায় দিয়েছিলেন, তখন নাকি তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনিই ছবির নায়িকা।


ছবি মুক্তির পর নাকি তিনি উপলব্ধি করেছেন যে, তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। বরং, বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন বলে মনে করছেন নয়নতারা। শাহরুখের ‘গার্ল গ্যাং’-এরও নাকি স্ক্রিনটাইম তার থেকে বেশি, দাবি নয়নতারার। সব মিলিয়ে তার চরিত্রকেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর। যে ছবি আদপে শাহরুখ ও তার ছবি হওয়ার কথা ছিল, তা আদপে শাহরুখ-দীপিকার ছবি হয়ে দাঁড়িয়েছে— যা একেবারেই মনে ধরেনি নয়নতারার।


এই ক্ষোভ থেকেই আগামী দিনে বলিউডে আর কোনো ছবি করতে চান না অভিনেত্রী। শুধু তাই-ই নয়, অ্যাটলির ওপরেও বেশ চটেছেন নায়িকা। তার সঙ্গেও ভবিষ্যতে আর কাজ করবেন কি-না, তা নিয়েও প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।


প্রসঙ্গত, সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদযাপনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না নয়নতারা। নয়নতারা উপস্থিত না থাকায় সেই দিন শাহরুখের সঙ্গে ‘চলেয়া’ গানে নাচ করতে দেখা গিয়েছিল দীপিকাকেই। তার জায়গা দীপিকা বার বার দখল করে নেওয়াতেই কি আরও বেশি চটেছেন নয়নতারা? অনুরাগীদের ধারণা তেমনই।

আরও খবর