মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

গাজীপুরের কাপাসিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই এর বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে ও কৃষিবিদ শাকিল আহমেদের সঞ্চালনায় উক্ত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি অফিস কাপাসিয়াএর আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১১টি ইউনিয়নের ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ৫ কেজি এমওপি সার ও এডিপির অর্থায়নে ১৩০ জন কৃষক কে স্প্রে মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সিমিন হোসেন রিমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকের সরকার, কৃষিজীবিদের  সরকার বলেই কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কৃষি চাষ আধুনিকায়নে কৃষি যন্ত্রপাতি এখন ভর্তুকি দিয়ে কৃষক সংগঠনের মাধ্যমে কৃষকের নিকট  হস্তান্তর করা হচ্ছে।  তিনি আরো বলেন প্রধানমন্ত্রী ঘোষিত বাংলাদেশের এক ইঞ্চি জমি ও যেন পড়ে না থাকে সে জন্য আমাদের সকলকেই নজর দিতে হবে। পরিশেষে তিনি এ দেশকে দারিদ্রের হাত থেকে রক্ষার জন্য সবাইকে বেশি বেশি চাষাবাদ করে খাদ্য উৎপাদনের আহবান জানান । 
 
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানসহ কৃষি বিভাগের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষাণ-কৃষাণী এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । 

আরও খবর