যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বর্তমান বিশ্বের আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন করে গড়ে তোলা প্রয়োজন।

সেই উদ্দেশ্যে মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ট ইনপ্রকল্পের সিপিটির কারিগরি সহযোগিতায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে প্রায়  সহস্রাধিক গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্ততি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক এক মাঠ মহড়া প্রদর্শন করা হয়।

 মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার,  ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার, আড়পাঙ্গাশিয়া পি. এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, ইউপির প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল প্রমুখ।
  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্ততি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন,শ্যামনগর উপজেলার সিপিপির টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, ইউপি টিম লিডার মোঃ ফজলুল করিম প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন পূর্বেও হয়েছে, বর্তমানে হচ্ছে, আগামীতেও হবে। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে।দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। আমরা এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় সে জন্য জনসচেতনায় মাঠ মহড়া।

ছবি- শ্যামনগর বুড়িগোয়ালিনী দূর্যোগ বিষয়ক মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

Tag
আরও খবর