‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজারে অবস্থিত হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসার আয়োজনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি  মো: জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও মাদরাসা পরিচালক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি এবং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের বাঙ্গালী কমিউনিটি ব্যক্তিত্ব, মাদরাসার উপদেষ্টামন্ডলির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মো: নোমান রাজা, ৫নং ওয়ার্ড সদস্য মো: শাহিন আহমদ, সাবেক ইউপি সদস্য মো: আব্দুস সহিদ।

অনুষ্ঠানে হাজী মনছব উল্লাহ ফাউন্ডেশন এর সহ-সভাপতি ও হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো: নোরান রাজার যুক্তরাজ্য গমন উপলক্ষে, যুক্তরাজ্য প্রবাসী মো: নোমান রাজা, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুবাই প্রবাসী তৈয়বুর রহমান তুরুক, দুবাই প্রবাসী আজাদুর রহমান, উমান প্রবাসী কামাল আহমদকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি হাজী মো: সামছুল হক, মো: মকবুল হোসেন, হাজী রিয়াজ উদ্দিন বুলবুল, মো: আহাদ মিয়া, ইসহাক সর্দার, অভিভাবক সদস্য ডা: শরীফ উদ্দিন মারজান, মো: আব্দুর রউফ, মোবারক হোসেন, ডা: সোহানুর রহমান শাহীন, মো: আব্দুল খালেকসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এলাকাবাসির রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag
আরও খবর