যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগর আওয়ামীলীগের প্রস্তুতি সভা

স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগর আওয়ামীলীগের প্রস্তুতি সভা

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (এমপি) সাতক্ষীরায় আগমন উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৯ সেপ্টেম্বর)  বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে বিশেষ বর্ধিত ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক   মোশারাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল , গাজী গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  খালেদা আইয়ুব ডলি, সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি জি এম আকবর কবীর, নূরনগর  ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, পদ্মপুকুর ইউপি আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, রমজাননগর ইউপি আ'লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল প্রমুখ।
 স্বরাষ্ট্রমন্ত্রীর নলতার জনসভা কে সাফল্যমন্ডিত করার জন্য শ্যামনগর থেকে বিপুল সংখ্যক লোকসমাগম করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ছবি- শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত ও প্রস্ততি সভায় বক্তব্য রাখছেন এমপি এস এম জগলুল হায়দার।

Tag
আরও খবর